শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

তীব্র শীত: রাজশাহীতে সব বিদ্যালয় বন্ধ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

তীব্র শীতের কারণে রাজশাহী জেলার মাধ্যমিক বিদ্যালয়গুলো দুই দিন ও প্রাথমিক বিদ্যালয়গুলোকে একদিন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) রাজশাহী অঞ্চলের উপপরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরী স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী রোববার ও সোমবার (২১ ও ২২ জানুয়ারি) রাজশাহীর তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। তাই মাউশির নির্দেশনা অনুযায়ী এ দুই দিন মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে।

রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম জানান, রোববার (২১ জানুয়ারি) শুধুমাত্র প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। তাপমাত্রা যদি এমন থাকে তবে সোমবার (২২ জানুয়ারি) নতুন করে ঘোষণা দেয়া হবে।

এদিকে, শনিবার সকাল সাড়ে ৭টায় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। কোনো জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে সেখানকার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার জন্য সরকারি নির্দেশনা রয়েছে। সে অনুযায়ী রাজশাহীর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের এমন সিদ্ধান্ত নেয়া হলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023