শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

পুরোনো জি-মেইল অ্যাকাউন্ট একেবারে ডিলিট করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

বিশ্বের অন্যতম জনপ্রিয় ই-মেইল প্ল্যাটফর্ম জি-মেইল। অফিসিয়াল এবং ব্যক্তিগত কাজে জি-মেইল ব্যবহার করেন। অনেক সময় একাধিক জি-মেইল অ্যাকাউন্ট ব্যবহার করেন অনেকে। জি-মেইলে জমে যায় অজস্র মেইল। এর মধ্যে অধিকাংশ কিন্তু বহু মাস এবং বছর পুরোনো। এই মেইলগুলো জমে থাকার ফলে দ্রুত স্টোরেজ শেষ হয়ে যায়।

প্রতি জি-মেইল অ্যাকাউন্ট ১৫জিবি স্টোরেজই ফ্রি দিয়ে থাকে গুগল, যা শেষ হয়ে গেলেই সমস্যা। এ ছাড়াও এই সমস্ত পুরনো অপ্রয়োজনীয় মেইলে ভিড়ে দরকারি মেইলগুলো খুঁজে পাওয়া যায় না। যে কারণে একাধিক সমস্যার মুখে পড়তে হয়। তাই পুরোনো জি-মেইল অ্যাকাউন্টটি একেবারেই বাদ দিয়ে দিতে পারেন।

জেনে নিন পুরোনো জি-মেইল অ্যাকাউন্ট একেবারে ডিলিট করার উপায়-

>> জি-মেইল অ্যাকাউন্ট ডিলিট করতে www.myaccount.google.com ঠিকানায় যাবেন। ই-মেইলটি যদি আগে থেকেই এ ব্রাউজারে লগইন থাকে, তাহলে নতুন করে লগইন করতে হবে না।

>> লগইন করা না থাকলে সাইনইনে ক্লিক করে ই-মেইল ঠিকানা ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

>> নিচে ইওর ডাটা অ্যান্ড প্রাইভেসি অপশনস সেকশনের নিচের মেনুর মোর অপশনসে ক্লিক করুন।

>> এরপর ডিলিট ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করুন। এরপর লগইন সম্পন্ন হলে পরের ধাপগুলো অনুসরণ করুন। মুছে যাবে আপনার জি-মেইল অ্যাকাউন্ট।

সূত্র: গুগল হেল্প

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023