শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

পাকিস্তানকে হারিয়ে নিউজিল্যান্ডের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

সিরিজের প্রথম দুই ম্যাচে আশা জাগিয়ে হেরেছিল পাকিস্তান। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচেও নিউজিল্যান্ডের পাহাড়সম ২২৪ রানের জবাবে লড়াই শুরু করে পাকিস্তান। দলের কেউ ফিন অ্যালেন হয়ে উঠতে না পারায় শেষ পর্যন্ত আর টিকে থাকতে পারেনি তারা। অবশেষে কিউইদের কাছে ৪৫ রানে হেরে সিরিজ খুইয়েছে শাহিন শাহ আফ্রিদির দল। পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ তে ব্যবধানে এগিয়ে সিরিজ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।

সিরিজের প্রথম দুই ম্যাচে হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন বাবর আজম। আজ তৃতীয় ম্যাচের কিউইদের বিপক্ষে একাই লড়াই করে হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। ৮ বাউন্ডারি আর এক ছক্কায় ৩৭ বলে ৫৮ রান করেন তিনি। তবে সতীর্থদের সহায়তা না পাওয়ায় এই অর্ধশতকও বিফলে গেল বাবরের। এ নিয়ে টানা তিন হাফসেঞ্চুরি বিফলে গেলো পাকিস্তানি ডানহাতি ব্যাটারের।

বুধবার ডানেদিনে টস ভাগ্য সহায় হয়েছিল পাকিস্তানের। কিন্তু টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত না নিয়ে যে কত বড় ভুল করলেন শাহিন শাহ আফ্রিদি, সেটি পরক্ষণেই বুঝিয়ে দিলেন ফিন অ্যালেন। পাকিস্তানি বোলারদের তুলোধুনো করলেন তিনি। কিউই ব্যাটারের ঝোড়ো ব্যাটিংয়ে তোলা ১৩৭ রানের ইনিংসের (৬২ বলে) উপর ভর করে পাকিস্তানের সামনে প্রায় অসম্ভব ২২৪ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় কিউইরা। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৯ রান তুলতে পারে পাকিস্তান।

ব্যাট করতে পাকিস্তানি বোলারদের মুড়ি মুড়কির মতো উড়িয়ে মারতে শুরু করলেন অ্যালেন। পুরো ইনিংসে ১৬টি ছক্কা হাঁকালেন তিনি। এই ম্যাচে আফগানিস্তানের ওপেনার হাজরত উল্লাহ জাজাইয়ের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে ভাগ বসালেন অ্যালেন। ২০১৯ সালে দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৬টি ছক্কা হাঁকিয়েছিলেন আফগান ওপেনার। ওই ম্যাচে জাজাই খেলেছিলেন ১৬২ রানের ইনিংস।

নিউজিল্যান্ডের হয়ে এদিন বলতে গেলে একাই খেলেছেন অ্যালেন। ১৬ টি ছক্কার সঙ্গে ৪টি চারও হাঁকিয়েছেন তিনি। এছাড়া ২৩ বলে ৩১ রানের ইনিংস খেলেছেন টিম সেইফার্ট। অবশেষে ৭ উইকেট হারিয়ে ২২৪ রান তোলে নিউজিল্যান্ড।

অপরদিকে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেন বাবর। এছাড়া মোহাম্মাদ নেওয়াজ করেছেন ১৫ বলে ২৮ রান এবং মোহাম্মদ রিজওয়ান খেলেছেন ২০ বলে ২৪ রানের ইনিংস। নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান তুলতে পারে ১৭৯ রান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023