শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

পঞ্চগড়ে শীতের দাপট, তাপমাত্রা ১০.৭ ডিগ্রি

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

পঞ্চগড়ে আজকে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যেবক্ষণ কেন্দ্রে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এর ৩ ঘণ্টা আগে সকাল ৬টায় ১০.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তেঁতুলিয়া আবহাওয়া পর্যেবক্ষণ কেন্দ্রের পর্যেবক্ষক রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজকে তেঁতুলিয়ায় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন পর তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার একই তাপমাত্রা ছিল ১০.৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, গত কয়েকদিন থেকে উত্তর হিমালয় থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় সূর্যের দেখা যায়নি। শহর ও গ্রাম এলাকাগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, সন্ধ্যার পর গ্রাম ও সমতলের চা বাগানে বেশ ঠান্ডা অনুভূত হয়। ঠান্ডার পাশাপাশি হিমেল বাতাসের কারণে বিপাকে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষেরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023