শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

তানজানিয়ায় সোনার খনিতে ধস, নিহত ২২

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

তানজানিয়ার উত্তরাঞ্চলে ভারি বর্ষণের পর ছোট আকারের একটি বেআইনি সোনার খনি ধসে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। মূলত বিধিনিষেধ থাকা সত্ত্বেও একদল লোক সেখানে খনন শুরু করলে ভূমিধস ও প্রাণহানির ঘটনা ঘটে।

সোমবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

দেশটির এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেন। অঞ্চলটির বারিয়াদি জেলার প্রশাসক সাইমন সিমালেঙ্গা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার (১৩ জানুয়ারি) ভোরে সিমিউ অঞ্চলে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার সময় ২৪ থেকে ৩৮ বছর বয়সী একদল লোক একটি অনিরাপদ জায়গা খনন করছিলেন। যদিও সরকার আবিস্কৃত খনিজসমৃদ্ধ জায়গাটির অনুমোদন দেয়নি। এর আগেই তারা জায়গাটিতে খননকাজ শুরু করতে চলে যায়।

আঞ্চলিক খনি কর্মকর্তা পরিদর্শনের পর খনন থেকে বিরত থাকতে বলার পরও স্থানীয় জেলা প্রশাসকের আদেশ অমান্য করে শুক্রবার খননকাজ শুরু করে। পরবর্তীতে খনিতে ধস দেখা দিলে সকলেই ভেতরে আটকা পড়ে।

উল্লেখ্য, তানজানিয়ার সরকার ছোট আকারের খনির শ্রমিকদের নিরাপত্তার উন্নতির জন্য বছরের পর বছর ধরে কাজ করেছে। কিন্তু দেশটিতে এখনো অনিরাপদ এবং অনিয়ন্ত্রিত অবৈধ খনন ঘটে। দক্ষিণ আফ্রিকা, ঘানা ও মালির পর আফ্রিকার চতুর্থ বৃহত্তম স্বর্ণ উৎপাদনকারী দেশ তানজানিয়া।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023