শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

আমরা আইসিজের বিচারে বিশ্বাস করি, ইসরাইল দোষী প্রমাণিত হবে: এরদোগান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, আমরা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচার প্রক্রিয়ায় বিশ্বাস করি, আদালতে ইসরাইল দোষী প্রমাণিত হবে। তার দেশ ইসরাইলের গণহত্যার তথ্য-প্রমাণ সরবরাহ করছে বলেও জানান তিনি।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাসের বিরুদ্ধে ইসরাইলের অভিযানের অংশ হিসেবে নির্বিচার বোমাবর্ষণে হাজার হাজার ফিলিস্তিনি নাগরিক নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা। ইসরাইলের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ দায়ের করা মামলার স্বপক্ষে প্রমাণ হিসেবে নথিপত্র সরবরাহ করছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইস্তান্বুলে শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

তুরস্কের সংবাদমাধ্যম ও বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এরদোগান বলেন, জাতিসংঘের শীর্ষ আদালতে তার দেশ গাজা উপত্যকায় চালানো ইসরাইলের হামলার বিভিন্ন নথিপত্র, বিশেষ করে ভিডিও ফুটেজ সরবরাহ অব্যাহত রাখবে।

তিনি বলেন, ‘আমি মনে করি, আদালতে ইসরাইল দোষী প্রমাণিত হবে। আমরা আন্তর্জাতিক বিচার আদালতের বিচার প্রক্রিয়ায় বিশ্বাস করি।’

দ্য হেগের আন্তর্জাতিক বিচার আদালতে এই সপ্তাহে দায়ের করা অভিযোগে দক্ষিণ আফ্রিকা বলেছে, ইসরাইল গাজাবাসীর ওপর গণহত্যা চালাচ্ছে। ইসরাইলের মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যের মন্তব্যের ওপর ভিত্তি করেই মূলত বেসামরিক নাগরিকদের হত্যার নীতিকে তুলে ধরা হয়েছে অভিযোগে।

ইসরাইল অবশ্য এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ হিসেবে উল্লেখ করে তা নাকচ করে দিয়েছে। দেশটি বলেছে, দক্ষিণ আফ্রিকা ইহুদি রাষ্ট্রটিকে নিশ্চিহ্ন করে দেওয়ার নীতিতে বিশ্বাসী সশস্ত্র সংগঠন হামাসের দূত হিসেবে কাজ করছে।

ইসরাইল দাবি করেছে, গাজায় সাধারণ মানুষকে লক্ষ্য করে নয়, বরং হামাসকে লক্ষ্য করেই হামলা চালাচ্ছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। তবে বেসামরিক লোকের হতাহতের ঘটনা ঘটছে, কারণ হামাস গাজার সাধারণ মানুষের ভেতর থেকে কার্যক্রম পরিচালনা করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023