শিরোনাম :
৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক শ্রমিক দিবস সফল করতে বিএসকেএফ বগুড়া মহানগর শাখার লিফলেট বিতরণ শিবগঞ্জে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

সর্বনিম্ন তাপমাত্রা দেখলো দিল্লি, রেড অ্যালার্ট জারি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রার সাক্ষী হলো দিল্লিবাসী। শনিবার (১৩ জানুয়ারি) দিল্লির তাপমাত্রা নামালো ৩ দশমকি ৬ ডিগ্রি সেলসিয়াসে। এমন পরিস্থিতিতে দেশটির আবহাওয়া বিভাগ দিল্লি ও আশপাশের এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে।

এর আগের রাতে দিল্লির তাপমাত্রা নামে ৩ দশমিক ৯ ডিগ্রিতে। মূলত ভারতের রাজধানীসহ আশপাশের এলাকায় শৈত্য প্রবাহ বইছে।

দিল্লি ও ভারতের অন্যান্য অংশে আবহাওয়া সংক্রান্ত পরিস্থিতির কারণে ১৮টি দিল্লিগামী ট্রেন বিলম্বিত হয়েছে। কুয়াশার মধ্যে দৃশ্যমানতা কম থাকায় দিল্লি বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইট অপারেশন বিলম্বিত হয়।

এদিকে মুম্বাই-গুয়াহাটিগামী ইন্ডিগো এয়ারের একটি প্লেন বাংলাদেশের রাজধানী ঢাকায় জরুরি অবতরণ করেছে। ঘন কুয়াশার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়।

বলা হয়েছে, গুয়াহাটিতে প্লেনটি অবতরণ করতে ব্যর্থ হয়। এরপর এটি ফিরে এসে ঢাকায় অবতরণ করে। এক্স-এর একটি পোস্টে মুম্বাই যুব কংগ্রেসের সাবেক প্রধান সুরজ সিং ঠাকুর বলেছেন, তার মুম্বাই থেকে গুয়াহাটিগামী ফ্লাইট ঢাকায় অবতরণ করেছে।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023