শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো স্বামী-স্ত্রী

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪

নাটোরের লালপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টো স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ৭টার দিকে ঈশ্বরদী-রাজশাহী আঞ্চলিক সড়কের দক্ষিণ লালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: একই এলাকার চান্দু মোল্লা (৬২) ও তার স্ত্রী আরবী বেমন (৪৫)।

স্থানীয়রা জানান, সকালে চান্দু মোল্লা ও তার স্ত্রী আরবী নসিমনে উপজেলার আজিমনগর রেলস্টেশনে যাচ্ছিলেন। এ সময় পথে ঈশ্বরদী-রাজশাহী আঞ্চলিক সড়কের দক্ষিণ লালপুর গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে ওই নসিমনটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী ও স্ত্রী মারা যান। সকালে ওই নসিমনে শুধু ওই দুই যাত্রীই ছিলেন বলে জানান তারা।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার থানায় নেয়া হচ্ছে। দুর্ঘটনার পর নসিমনচালক পালিয়ে গেছেন বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023