শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় হিজবুল্লাহর তিন সদস্য নিহত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪

দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় হিজবুল্লাহর তিন সদস্য নিহত হয়েছেন। লেবাননের দক্ষিণে গান্দুরিয়েহ শহরে মঙ্গলবার (৯ জানুয়ারি) হিজবুল্লাহর একটি গাড়িকে লক্ষ্যবস্তু করে হামলা করে ইসরায়েল। এতে হিজবুল্লাহর ওই তিন সদস্য নিহত হন। গোষ্ঠীটির অপারেশনগুলোর সঙ্গে পরিচিত দুটি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

তবে সূত্রগুলো তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি।

আল জাজিরার সাংবাদিক জেইনা খোদর এটিকে ‘বেশ উত্তেজনাপূর্ণ পরিস্থিতি’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘একটি কঠিন অবস্থানে রয়েছে হিজবুল্লাহ। কেননা, ইসরায়েলি সামরিক বাহিনীকে কোনকিছুতেই থামানো যাচ্ছে না। গোষ্ঠীটি এমন কিছু পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকছে যা লেবাননকে যুদ্ধে টেনে আনতে পারে। কারণ তারা জানে, এমন হলে তা পুরো দেশের জন্য ধ্বংস ডেকে আনবে।’

এর আগে, সোমবার দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। গোষ্ঠিীটির কার্যক্রমের সঙ্গে পরিচিত একটি সূত্র এই তথ্য জানিয়েছে।

তবে সোমবারের অভিযানের বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023