শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

টাইগারদের বোলিং তোপে চাপে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

বছরের শেষ ম্যাচ জয় দিয়ে শেষ করার সুযোগ বাংলাদেশের সামনে। তবে তার আগে অসাধ্য সাধন করতে হবে টাইগারদের। সে লক্ষ্যে কিছুটা হয়েও রেসে রয়েছে সফরকারিরা। তবে লক্ষ্য ছোট হলেও রান তুলতে হিমশিম খাচ্ছে স্বাগতিক নিউজিল্যান্ড। ১১১ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ৪৯ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১১ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ৬৬ রান। উইকেটে আছেন ড্যারিল মিচেল ৯ রানে ও জিমি নিশাম ১৭ রানে।

স্বল্প পুঁজি নিয়ে বোলিংয়ে নেমে শুরুতেই সাফল্যের দেখা পায় বাংলাদেশ। স্পিনার মাহেদী হাসানের বল রিভার্স সুইপ করতে গিয়ে বল মিস করেন সেইফার্ট। উইকেট রক্ষক রনি তালুকদার বল ধরে ভাঙেন উইকেট। ততক্ষণে ক্রিজের বাইরে সেইফার্ট। টিভি আম্পায়ার রিপ্লে দেখে তাকে আউটের সিদ্ধান্ত জানান। দ্বিতীয় ওভারে ১৬ রানে নিউজিল্যান্ড হারায় প্রথম উইকেট।

নিজের দ্বিতীয় ওভারে আবারও কিউই শিবিরের হানা দেন মাহেদী। এবার তার শিকার ড্যারেল মিচেল। উইকেট থেকে সরে মিড অফ দিয়ে বল উড়াতে চেয়েছিলেন মিচেল। কিন্তু টাইমিংয়ে গড়বড় করে ক্যাচ দেন সোজা শান্তর হাতে। ২৬ রানে নিউজিল্যান্ড হারায় দ্বিতীয় উইকেট। মামুলী পুঁজি নিয়ে বোলিংয়ে বাংলাদেশ ভালোই লড়াই করছে। এরপর স্বাগতিক শিবিরে ধারাবাহিক আক্রমণ চালিয়ে যান পেসার শরিফুল। অবশেষে দারুণ বোলিংয়ের পুরস্কার পান তিনি। শরিফুলের ভেতরে ঢোকানো দ্রুতগতির বলে বোল্ড গ্লেন ফিলিপস। আক্রমণাত্মক ব্যাটসম্যানকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি। ৩০ রানে নিউজিল্যান্ড হারায় ৩ উইকেট।

এরপর রান আউটে চতুর্থ উইকেট হারায় নিউজিল্যান্ড। ক্রিজের মাঝে দুই ব্যাটসম্যানের সংঘর্ষে নন স্ট্রাইক প্রান্তে ফিরতে পারেনি মার্ক চ্যাপম্যান। মুস্তাফিজের বল কভারে পাঠিয়ে দুই রান নেওয়ার জন্য দৌড় দেন অ্যালেন। ডাবল হয়ে যেত। কিন্তু দ্বিতীয় রান নিতে গিয়ে অ্যালেন ও চ্যাপম্যান ক্রিজের মাঝে সংঘর্ষে পড়েন। আঘাত পান অ্যালেন। নন স্ট্রাইক প্রান্তে ফিরতে পারেননি চ্যাপম্যান। আফিফের থ্রো থেকে বল পেয়ে মুস্তাফিজ ভাঙেন উইকেট।

এবার ফিন অ্যালেনকে বোল্ড করেন শরিফুল ইসলাম। তার ভেতরে ঢোকানো বল মিস করে বোল্ড অ্যালেন। এ নিয়ে ষষ্ঠবারের মতো অ্যালেনকে আউট করলেন শরিফুল। ৩১ বলে ২৮ রান করে অ্যালেন বোল্ড হলেন। তার ব্যাট ও প্যাডের ফাঁক দিয়ে বল আঘাত করে স্টাম্পে। তাতে বাংলাদেশ পেয়ে যায় পঞ্চম উইকেটের স্বাদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023