শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

সীমান্তের ওপার থেকে ছোঁড়া গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে কাঁটাতারের ওপার থেকে ছোঁড়া গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতের নাম কাওছার আহমদ। ধারণা করা হচ্ছে, কাওছার ভারতীয় খাসিয়াদের ছোঁড়া গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, কাওছার চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত। শুক্রবার বিকেলে চোরাইপথে প্রতিবেশী দেশ থেকে চিনি আনার জন্য বিছনাকান্দি সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন কাওছার। এ সময় ভারতের একটি বাগানের পাহারাদার তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই কাওছারের মৃত্যু হয়। পরে তার সঙ্গে থাকা অপর যুবক মোটরসাইকেলযোগে কাওছারের মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

সীমান্তে যুবক নিহতের বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, বিছনাকান্দি সীমান্তে কাওছার নামে এক যুবকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবর আমরা পেয়েছি। তবে ওই যুবক কীভাবে মারা গেছেন তা এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য শনিবার (৩০ ডিসেম্বর) সকালে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও আমাদের আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, গত এক বছর ধরে সিলেটের জৈন্তাপুর, জকিগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার ভারতীয় সীমান্তের শতাধিক স্থান থেকে অবৈধভাবে দেশে প্রবেশ করছে চিনি। অবৈধ পথে আসা এসব চিনিতেই এখন ছেয়ে গেছে সিলেটের বাজার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023