শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

পরকীয়া দেখে ফেলায় মেয়েকে হত্যা, মা আটক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলার অনন্তপুর এলাকায় পরকীয়া দেখে ফেলায় মেয়ে সুমাইয়া বিনতে আলম স্মৃতিকে (১৭) হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে।

এ ঘটনার আসামি মারজাহান আক্তার সুমিকে মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে আটক করে র‌্যাব-১১।

গ্রেফতারকৃত মারজাহান আক্তার সুমি (৩২) উপজেলার কালিকাপুর গ্রামের আমির হোসেনের মেয়ে এবং উপজেলার কালিকাপুর গ্রামের আমির হোসেনের সাবেক স্ত্রী।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার ভিকটিম এমএ রশিদ বালিকা উচ্চ বিদ্যালয় স্কুলের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। মেয়ের বাবা বিদেশে থাকায় তার মা (আসামি) অন্য পুরুষের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। যার কারণে মেয়ের বাবা আসামি মারজাহান আক্তার সুমিকে তালাক দেন। স্কুলে যাতায়াতের সুবিধার্থে মেয়ে তার মায়ের সঙ্গে ভাড়া বাড়িতে থাকত। বিভিন্ন সময়ে তার মেয়ে তার দাদার বাসায় গেলে তার মায়ের চারিত্রিক দোষের কথা বলত। এ কারণে মেয়েকে প্রায়ই তার মা মারধর ও নির্যাতন করত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেয়ের ইচ্ছা ছিল সে এসএসসি পাশের পর চৌমুহনী কলেজে ভর্তি হয়ে স্থায়ীভাবে তার দাদার বাসায় থাকবে। ২০২১ সালের ১৭ অক্টোবর মেয়ের মা তার দাদার কাছে ফোন দিয়ে জানায় মেয়েকে হাসপাতালে অসুস্থ অবস্থায় নিয়ে যাওয়া হলে মেয়ে মৃত্যুবরণ করে। ওই ঘটনায় মেয়ের দাদা মো. খোরশেদ আলম আসামিদের বিরুদ্ধে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা গোয়েন্দা শাখা নোয়াখালী বরাবর হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023