শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ইসরায়েলি বোমাবর্ষণের মধ্যেই ভারী বৃষ্টি, চরম দুর্ভোগে গাজাবাসী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

একদিকে অব্যাহত ইসরায়েলি বোমাবর্ষণ অন্যদিকে রাতভর ভারী বৃষ্টি। রয়েছে ঠাণ্ডা বাতাস। এমন পরিস্থিতে গাজা উপত্যকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দুর্ভোগ বেড়েছে সীমাহীন। কারণ এরই মধ্যে তাদের বাড়িঘর ধ্বংস করা হয়েছে। এখন স্যাঁতসেতে তাঁবুর মধ্যে থাকতে বাধ্য হচ্ছেন তারা।

রাফায় তাঁবু দিয়ে বানানো একটি ক্যাম্পে দেখা গেছে, একটি ভয়ানক ভারী বৃষ্টির রাতের পর লোকজন নিজেদের স্থান গোছানোর চেষ্টা করছেন। পানি দূর করতে বালতিতে করে তারা বালু নিয়ে তাঁবুর ভেতর ও বাইরে ঢালছেন এবং ভেজা কাপড় টানাচ্ছেন।

কিছু পরিবারের কাছে উপযুক্ত তাঁবু থাকলেও অনেকেরই মূল সম্বল টারপলিন বা প্লাস্টিকের জিনিসপত্র, যা দিয়ে নিজেদের সুরক্ষার চেষ্টা করছেন। অনেক তাঁবুর কোনো গ্রাউন্ডশীট ছিল না, তাই বহু মানুষ ভিজে বালুতে রাত কাটান।

গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ হাজারের কাছাকাছি।

অন্যদিকে গাজায় স্থল অভিযান পরিচালনা করতে গিয়ে এখন পর্যন্ত ১১৬ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার এক দিনেই নিহত হয়েছেন ১০ জন।

এদিকে হামাসকে বাইরে বের করে নিয়ে আসতে গাজায় টানেলের মধ্যে পানি ঢালতে শুরু করেছে ইসরায়েল। প্রথমে সীমিত পরিসরে টানেলগুলোতে সমুদ্রের পানি ছাড়া হচ্ছে।

এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এ ব্যবস্থা কার্যকর হবে কি না তা ইসরায়েল জানে না। তবে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করে জানানো হয়েছে, যেসব টানেলে জিম্মিদের রাখা হয়েছে সেখানে পানি ঢালা হচ্ছে না। পরীক্ষামূলকভাবে কিছু টানেলে পানি প্রবেশ করানো হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023