শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়ায় ৫৮ হাজার ইয়াবা সহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বাইপাস এর সামনে রাস্তার উপর ৫৮ হাজার পিচ অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া। ইয়াবা উদ্ধার ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন রাজিউর রহমান উপপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া।
বুধবার (১৩ ডিসেম্বর) প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া উপপরিচালক রাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া ও বিভাগীয় সদস্যদের সমন্বয়ে গঠিত একটি অভিযানিক টিম ১৩ ডিসেম্বর মধ্যে রাতে বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বাইপাসের সামনে রাস্তার উপর অবস্থান নেই। তারপর বগুড়াগামী একটি ট্রাক দুইজনকে গ্রেফতার করে তাদের দেখানো মতে ট্রাকের ভিতর ড্রাইভারের পিছনের সীটে বিশেষভাবে লুকানো অবস্থায় স্কচটেপ মোড়ানো ৫৮ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট সাথে ট্রাক ঢাকা মেট্রো-ট-১৩-৪২৮৪ একটি চাবী ও ০১ টি মোবাইল সেট উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন, রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের হেলাল উদ্দিনের পুত্র হাফিজুর রহমান (৩১) সে পেশায় ট্রাক ড্রাইভার ও মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার জাফরগঞ্জ গ্রামের আলমাস আলীর পুত্র রাসেল(৩০)।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামিদের শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে। আমাদের কাছে তথ্য আছে গ্রেফতার হওয়া আসামিরা অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট দেশে বিভিন্ন জায়গায় বহন ও সরবরাহ করে আসছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023