শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

জানুয়ারির প্রথম ১৫ দিন চলবে বই উৎসব

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

নির্বাচনের কারণে এ বছর বই উৎসব পিছিয়ে যাওয়ার শঙ্কা ছিল। তবে সেই শঙ্কা এখন আর নেই। এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই উৎসব উদ্বোধনের পর বছরের প্রথম দিন থেকে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। এ সময়ের মধ্যেই দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ করতে হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং সংশ্লিষ্টদের পক্ষ থেকে এমন পরিকল্পনা সাজানো হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে কর্মকর্তা বলছেন, নির্বাচনের কারণে এ বছর বই উৎসব পিছিয়ে যাওয়ার শঙ্কা ছিল। তবে সেই শঙ্কা এখন আর নেই। এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই উৎসব উদ্বোধনের পর বছরের প্রথম দিন থেকে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। এ সময় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে চলবে বই বিতরণ কার্যক্রম।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ২০১০ সাল থেকে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের বই তুলে দিয়ে বই উৎসব পালন করা হচ্ছে। এ সরকারের সফল কর্মসূচির অন্যতম একটি হলো ১ জানুয়ারি কোমলমতী শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসব করা। এর আগে ২০১৪-১৫ সালে টানা অবরোধেও মধ্যে এই উৎসব বাদ দেওয়া হয়নি। এবারও সেই উৎসব করতে চায় সংশ্লিষ্টরা।

এর আগে গত ২৮ নভেম্বর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কারণে বই উৎসব পিছিয়ে যেতে পারে। ঠিক ১ তারিখে (জানুয়ারি) নাকি ১০-১১ জানুয়ারি হবে সেটা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আলোচনা চলছে। যেহেতু ৭ জানুয়ারি নির্বাচন।

তবে সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক যে অস্থিরতা তৈরি হয়েছিল সেটা আপাতত দেখছে না সরকার। তাই সরকারের সফল এই কার্যক্রমকে ভালো করে প্রচার করতে চায় সরকার।

এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক মো. মশিউজ্জামান বলেন, ১ জানুয়ারিই বই উৎসব করার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর কাছে সেই অনুষ্ঠান করার প্রস্তাব পাঠানো হচ্ছে। প্রধানমন্ত্রী সায় দিলে ১ জানুয়ারি প্রতি বছরের ন্যায় এবারও তিনি বই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপর বই বিতরণ চলবে ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত। এসব বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।

৩০ কোটির বেশি পাঠ্যবই বিতরণ করা হবে

এনসিটিবি জানায় ২০২৪ শিক্ষাবর্ষে মোট ৩ কোটি ৮১ লাখ ২৮ হাজার ৩৫৪ জন শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৫১৭টি পাঠ্যবই ও শিক্ষক সহায়িকা বিতরণ করা হবে। এর মধ্যে প্রাক-প্রাথমিক ৩০ লাখ ৮০ হাজার ২০৫ জন শিক্ষার্থীকে দেওয়া হবে ৬১ লাখ ৯৩ হাজার ৮৭৮টি পাঠ্যবই। প্রাথমিকে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১ কোটি ৮২ লাখ ৫৫ হাজার ২৮৪ জনকে দেওয়া হবে ৮ কোটি ৭৪ লাখ ৪ হাজার ৬৯৭টি পাঠ্যবই।

ক্ষুদ্র-গোষ্ঠীর ৮৫ হাজার ৭২২ জন শিক্ষার্থীকে দেওয়া হবে ২ লাখ ৫ হাজার ৩১টি পাঠ্যবই। এছাড়া প্রাথমিক স্তরের ইবতেদায়ি প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৩০ লাখ ৯৬ হাজার ৬০৮ জন শিক্ষার্থীকে দেওয়া হবে ২ কোটি ৭১ লাখ ৮৭ হাজার ৭৭৬টি পাঠ্যবই।

মাধ্যমিক স্তরের ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ১ কোটি ৪ লাখ ৯০ হাজার ১০৭ জন শিক্ষার্থীকে দেওয়া হবে ১৩ কোটি ২৩ লাখ ৬১ হাজার ৭৬৭টি পাঠ্যবই। দাখিল ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ২৪ লাখ ২৩ হাজার ৩৪৮ জন শিক্ষার্থীকে দেওয়া হবে ৪ কোটি ১৪ লাখ ৪৭ হাজার ৬৪২টি পাঠ্যবই।

ইংরেজি ভার্সনের ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ১ লাখ ৭৩ হাজার ৮৫৫ জন শিক্ষার্থীকে দেওয়া হবে ১১ লাখ ৭২ হাজার ৫৭টি পাঠ্যবই। কারিগরি ট্রেডের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ২ লাখ ৪৪ হাজার ৫৩৪ জন শিক্ষার্থীকে দেওয়া হবে ৩৪ লাখ ৯৪ হাজার ৭০২টি পাঠ্য বই। এসএসসি ভোকেশনাল ৬ হাজার ১৫ জন শিক্ষার্থীকে দেওয়া হবে ১ লাখ ৭৯ হাজার ২৯৫টি পাঠ্য বই। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য দেওয়া হবে ৭২৮টি বই।

বই ছাপা সংক্রান্ত বিষয়ে অধ্যাপক মো. মশিউজ্জামান বলেন বলেন, বেশিরভাগ বই ছাপার কাজ শেষ হয়েছে। নতুন কারিকুলামের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বই চলে গেছে। এক সপ্তাহের মধ্যে অষ্টম ও নবম শ্রেণির বই পৌঁছে যাবে। কোনো প্রকাশক কিছু বই ৭ তারিখের মধ্যে দিলেও সমস্যা হবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023