শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

যুদ্ধবিরতির পর ৪০০ লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩

যুদ্ধবিরতির পর গত এক দিনে গাজা উপত্যকার অন্তত ৪০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্যে খান ইউনিস এলাকাতেই ৫০টিরও বেশি হামলার ঘটনা ঘটেছে। এদিকে এক দিনে ইসরাইলি হামলায় ১৮৪ ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে।

সাত দিনের যুদ্ধবিরতির পর শুক্রবার থেকে আবার গাজায় পুরোদমে স্থল, নৌ ও আকাশ পথে হামলা শুরু করে ইসরায়েল। রাতেও তারা ক্ষান্ত দেয়নি। পরদিন শনিবারেও একই মাত্রায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এতে প্রায় ১৪০০ ইসরায়েলি নিহত হয়। হামাসের হাতে জিম্মি হয় আরও অন্তত ২৪০ ইসরায়েলি। এর প্রতিক্রিয়ায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গাজা উপত্যকায় প্রায় দুই মাস ইসরাইলি হামলায় ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

গত সপ্তায় দুই পক্ষ বন্দি ও জিম্মি বিনিময়ের জন্য প্রথমে চার দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়। পরে আরও দুই দফায় তিন দিন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়। যুদ্ধবিরতি শেষে আবার পূর্ণ মাত্রায় গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। সূত্র: আনাদোলু এজেন্সি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023