শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

বিশ্বকাপের ব্যর্থতার রেশ কাটতে না কাটতেই আবার মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে। এবার বাংলাদেশের চ্যালেঞ্জ টেস্ট সিরিজ। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সিলেটের লাক্কাতুরায় অবস্থিত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নতুন অধিনায়কের অধীনে শুরু হচ্ছে বাংলাদেশের নতুন চ্যালেঞ্জ।

নতুন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস করতে নামলেন নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদির সঙ্গে। টস জিতলেন বাংলাদেশ অধিনায়ক এবং টস জিতে প্রথমে ব্যাট করারই সিদ্ধান্ত নিলেন তিনি।

সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং লিটন দাসের মত গুরুত্বপূর্ণ ক্রিকেটার দলে নেই। এই তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের ঘাটতি পোষানোটা খুবই কঠিন বাংলাদেশ দলের জন্য। তবুও সেই ঘাটতি পোষাতে হবে। নতুন তিন ক্রিকেটারকে স্কোয়াডে নেয়া হয়েছিলো। এখান থেকে একজন বা দু’জনের মাথায় টেস্ট ক্যাপ প্রথমবার উঠবে, এটা প্রায় নিশ্চিত ছিল।

অনেকেই মনে করেছিলেন, এবাদত হোসেন যেহেতু নেই এবার, তার জায়গায় হয়তো পেসার হাসান মাহমুদের অভিষেক হতে পারে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে। তবে, পেসার হাসান মাহমুদ নন, মিডল অর্ডারে ব্যাটার শাহাদাত হোসেন দিপুর অভিষেক ঘটছে আজ। এরই মধ্যে শাহাদাতের মাথায় টেস্ট ক্যাপ তুলে দেয়া হয়েছে।

এরই মধ্যে টস হয়ে গেছে। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ দলের ইনিংস ওপেন করবেন দুই তরুণ ব্যাটার মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসান। উইকেটের পেছনে গ্লাভস হাতে দায়িত্ব পালন করবেন নুরুল হাসান সোহান।

বাংলাদেশ একাদশ

মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, নাঈম হাসান।

নিউজিল্যান্ড একাদশ

ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, ইশ সোধি, টিম সাউদি (অধিনায়ক), অ্যাজাজ প্যাটেল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023