শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়ায় ১৮’শ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

বগুড়ার শাজাহানপুরে ১৮’শ পিস ইয়াবাসহ ইকবাল হোসেন নামে একব্যক্তিকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের একটি আভিযানিক দল।

গ্রেফতারকৃত ব্যক্তি, লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থাানার বশিকপুর এলাকার মৃত শহিদুল্লাহ মাস্টারের ছেলে মোঃ ইকবাল হোসেন (৪৫)।

বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের উপপরিচালক মোঃ রাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বগুড়া উপপরিচালক মোঃ রাজিউর রহমানের নেতৃত্বে পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খানসহ বিভাগীয় সদস্যদের সমন্বয়ে গঠিত টিম (২৬ নভেম্বর) রোববার রাতে বগুড়ার শাজাহানপুর থানার বনানী বিশ্বরোড মেসার্স হক এন্ড কোং পেট্রোল পাম্পের সামনে রাস্তার উপর অবস্থান নেয়। এসময় আসামী ঢাকা থেকে বগুড়ায় অবৈধ মাদকদ্রব্য নিয়ে আসলে হানিফ পরিবহণ নামের ঢাকা মেট্রো-ব-১৫-১৫৯৫ নং যাত্রীবাহী বাসে আসামীকে আটক করা হয়। তার কাছ থেকে পলিথিনের প্যাকেটে ১৮০০ (এক হাজার আটশত) পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের উপপরিচালক মোঃ রাজিউর রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই মাদক নিয়ন্ত্রণের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার জন্য বগুড়া জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়া এর জোরালো কার্যক্রম অব্যাহত আছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023