শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে ৩ ফিলিস্তিনি ছাত্রকে গুলি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় ভার্মন্ট অঙ্গরাজ্যে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসের কাছে তিন ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি করা হয়েছে। গত শনিবার এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন ওই শিক্ষার্থীরা।

আহত শিক্ষার্থীদের পরিবার এই হামলাকে বিদ্বেষমূলক অপরাধ হিসেবে তদন্তের জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছে। খবর বিবিসির।

আজ সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গুলিবিদ্ধ শিক্ষার্থীদের নাম হিশাম আওয়ারতানি, তাহসিন আহমেদ এবং কিন্নান আবদালহামিদ।

বার্লিংটন পুলিশ জানিয়েছে, ইউনিভার্সিটি অব ভার্মন্ট ক্যাম্পাসের কাছে তাদেরকে গুলি করা হয়।

হামলার সম্ভাব্য উদ্দেশ্য খুঁজে বের করতে তদন্ত চলছে। পুলিশ বলছেন, সন্দেহভাজন হামলাকারীকে খুঁজছে পুলিশ। হামলার সময় তারা ঐতিহ্যবাহী স্কার্ফ কেফিয়েহ পরা ছিলেন এবং আরবি ভাষায় কথা বলছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023