শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

বগুড়ায় জামায়াতের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

তপশিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে বিএনপির ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতাল চলছে। হরতালের দ্বিতীয় দিনে বগুড়ায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে।

আজ সোমবার সকাল ৯টার দিকে শহরের কানুছগাড়ি মোড়ে এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া শহরের সাতমাথা-বনানী সড়কের কানুছগাড়ি মোড়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে। সেখানে তারা টায়ার জ্বালিয়ে ও রোড ডিভাইডার সড়কে ফেলে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে সেখানে গেলে পুলিশকে লক্ষ্য করতে তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যায়৷ পরে পুলিশ টায়ারে আগুন নিভিয়ে ও সড়ক থেকে রোড ডিভাইডার সরিয়ে যানচলাচল স্বাভাবিক করে।

এছাড়াও সকাল ৮টার দিকে শহরের নামাজগড়ে বগুড়া পৌর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমানের নেতৃত্ব ঝটিকা মিছিল হয়েছে।

এদিকে সকাল সাড়ে ৭টার দিকে শহরের বটতলা মোড়ে জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশার নেতৃত্বে আর পিটিআই মোড়ে সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার নেতৃত্বে মিছিল হয়েছে। হরতালের সমর্থনে বগুড়া জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই মিছিল করেন।

বগুড়ার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) স্নিগ্ধ আখতার বলেন, সড়কে আগুন জ্বালিয়ে কাউকে জনগণের যানমালের ক্ষতি করতে দেওয়া হবে না। নাশকতাকারীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে আছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023