শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়া পুলিশ সুপারের আশু রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

বগুড়া পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) ও পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে বিশেষ প্রার্থনা রোববার দুপুর ২টায় বগুড়া শহরের লতিফপুর দক্ষিণপাড়ায় মুকুন্দ গোঁসাই আশ্রমে অনুষ্ঠিত হয়েছে।
মুকুন্দ গোঁসাই আশ্রমে বগুড়া পুলিশ সুপার ও পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি সুদীপ কুমার চক্রবর্ত্তীর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনায় পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক বিশ^নাথ সরকার, প্রভাষক অপূর্ব কুমার মজুমদার, প্রভাষক আশীষ কুমার সরকার, প্রদর্শক বিপ্লব কুমার দেবনাথ, সহকারী শিক্ষক নয়ন কুমার প্রামানিক, গৌরাঙ্গ কুমার সাহা, শ্যাম কুমার সরকার, রিপন কুমার সরকার, অমৃত লাল সরকার, নিখিল চন্দ্র বর্মন, অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ অংশ নেন। এসময় আশ্রমে আগত রাধাকৃষ্ণের ভক্তবৃন্দ পুলিশ সুপার সুদীপ কুমারের সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা করেন। বিশেষ প্রার্থনা পরিচালনা করেন সুকুমার চন্দ্র সরকার। বিশেষ প্রার্থনা শেষে উপস্থিত সকল ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023