শিরোনাম :
জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব

চীনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত ৫১ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য বিট্রিশ সংবাদ সংস্থা বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে শানসি প্রদেশের লুলিয়াং শহরে একটি বহুতল অফিস ভবনে আগুন লাগে। এতে ২৫ জনের মৃত্যু হয়েছে। আগুনের সূত্রপাত ওই ভবনের চতুর্থতলায় অবস্থিত ইয়ংজু কয়লা কোম্পানির অফিস থেকে হয়েছে। আগুন লাগার পর সেখান থেকে ৬৩ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৫১ জনকে লুলিয়াংয়ের একটি হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি এবং এ বিষয়ে তদন্ত চলছে।
সামরিক সম্পর্ক পুনঃস্থাপনে বাইডেন-শি মতৈক্য

এদিকে চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবোতে পোস্ট করা ভিডিওতে ভবন থেকে আগুনের শিখা ওই ভবন থেকে ছড়িয়ে পড়ছে। এ ছাড়া ভবনের পার্কিংয়ের জায়গায় বেশ কিছু লোক জড়ো হয়ে আগুন জ্বলতে দেখছেন। এ সময় জরুরি বিভাগের লোকজনকে আগুন নেভানোর তৎপরতা চালাতে দেখা যায়।

গত অক্টোবরে উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইনচুয়ান প্রদেশের একটি বারবিকিউ রেস্তোরাঁয় বিস্ফোরণে ৩১ জনের প্রানহানি হয়। এছাড়াও চলতি বছরের এপ্রিলে রাজধানী বেইজিংয়ের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ২৯ জনের মৃত্যু হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023