শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

হাজারো মোটরসাইকেল নিয়ে আওয়ামী লীগ নেতা রানার শোভাযাত্রা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় হাজারো মোটর সাইকেল নিয়ে অবরোধ বিরোধী এবং উন্নয়ন ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।রোববার (১২ নভেম্বর) দুপুর ২টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি এ আয়োজন করেন।নন্দীগ্রাম পৌর শহরের বঙ্গবন্ধু চত্বর থেকে সরকারের উন্নয়ন ও হরতাল-অবরোধ বিরোধী হাজারো মোটর সাইকেল নিয়ে বগুড়া-নাটোর মহাসড়কের রনবাঘা, কুন্দারহাট, পৌর শহর, ওমরদীঘি, ওমরপুর, কাথম সহ বিভিন্ন স্থানে শান্তি সমাবেশে করে প্রায় ৬০ কিলোমিটার ঘুরে নন্দীগ্রাম কলেজগেট শেষ হয়।

শোভাযাত্রায় অন্যদের মধ্যে অংশ গ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল মিঞা, আ’লীগ নেতা সরফুল হক, স্বপন চন্দ্র মহন্ত, শেখ শামীম, আনন্দ কুমার, গোলাম মোস্তফা, আব্দুর রাজ্জাক, সানোয়ার হোসেন, সুজন প্রামানিক, এফ ফারুক কামাল, শাহিরুল ইসলাম, মুখলেছুর রহমান, নিকুঞ্জ চন্দ্র, মোজাম্মেল হক, জুলফিকার আলী, উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্ত, সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, শ্রমিক লীগের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আরাফাত রহমান, সাবেক ছাত্রলীগ নেতা তুহিন আহমেদ, শুভ আহমেদ, ছাত্রলীগ নেতা আল নোমান নাদিম, আবু তৌহিদ রাজীব, আল জাহিদ, আবু রায়হান প্রমূখ। এছাড়া উপজেলার সকল ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক এই শোভাযাত্রায় অংশ গ্রহণ করে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023