নন্দীগ্রামে পৌর যুবলীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ

নন্দীগ্ৰাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

বিএনপি-জামায়াতের দেশ বিরোধী আন্দোলনের নামে মানুষ হত্যা অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারী অবৈধ অবরোধের প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বাসষ্ট্যান্ড বঙ্গবন্ধু চত্বরে নন্দীগ্রাম পৌর যুবলীগের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর যুবলীগের আহ্বায়ক ইন্জিনিয়ার মোফাজ্জল বারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন রানা এলএলবি। পৌর যুবলীগের যুগ্ন আহ্বায়ক রনজিৎ কুমার রনির সঞ্চালনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি রফিকুল ইসলাম রফিক,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বগুড়া জেলা পরিষদের মুকুল মিঞা, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ , আওয়ামী লীগ নেতা শামীম শেখ,আব্দুর রাজ্জাক, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিরুল ইসলাম, মোজাম্মেল হোসেন, মোখলেছুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন,সেচ্ছাসেবলীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আরাফাত রহমান, ছাত্রলীগ নেতা আল নোমান নাদিম, আবু তৌহিদ রাজীব প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023