শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

‘আসল কাজ’ শুরু হবে বিশ্বকাপের পর: হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

সেমিফাইনালের স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছিলো বাংলাদেশ, সেই দল কিনা বিশ্বকাপ থেকে বিদায় নিল সবার আগে। একের পর এক পরাজয়ে ভেস্তে গেছে সেমিফাইনাল খেলার আশা। এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে এক জয় ও ছয় পরাজয়ে পয়েন্ট টেবিলে বর্তমানে বাংলাদেশের অবস্থান নবম স্থানে। এমন নাজুক অবস্থায় আগামীকাল দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে নামবে টাইগাররা।

তার আগে আজ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এসময় বিশ্বকাপ শেষে বাংলাদেশ দলের কোচের দায়িত্বে থাকবেন কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কোচ থাকবো কি না এটা আমার ওপর নির্ভর করে না। এটা আসলে বোর্ডের কাছ থেকে সিদ্ধান্ত আসতে হবে।

তবে কোচ থাকা নিয়ে অনিশ্চয়তার কথা বললেও নিজের কাজ বিশ্বকাপের পরেই শুরু হবে বলে মন্তব্য এই কোচের। এর আগে কিছুই করার ছিল না বলেও জানিয়েছেন এই কোচ। বিশ্বকাপ ব্যর্থতার প্রশ্নে টাইগারদের প্রধান এই কোচ বলেন, আমার আসল কাজ শুরু হবে বিশ্বকাপের পরে। আগের সাত মাসে কিছুই করার ছিল না।

হাথুরুসিংহে বলেন, ‘দলটা যে অবস্থায় ছিল সেখান থেকে নিয়ে এখনকার জন্য প্রস্তুত করেছি। আসলে আমার কাজ শুরু হবে এরপর। বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়া একরকম, আর দলকে সামনে নিয়ে যাওয়া আরেক চ্যালেঞ্জ।’

গত সাতমাসে অনেককিছুই নিজের নিয়ন্ত্রণের বাইরে ঘটেছে বলে মন্তব্য হাথুরুসিংহের, দেখুন আমি সাত মাস আগে কাজ শুরু করেছি। আমার হাতে কেবল সাত মাস সময় ছিল। এর মাঝে বেশ কিছু জিনিস ঘটেছে যা আমার নিয়ন্ত্রণে ছিল না। আমার মনে হয় এটা নিয়ে আলোচনা করা কিংবা ভাবার সঠিক সময় নয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023