শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

নন্দীগ্রামে ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৬

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

বগুড়ার নন্দীগ্রামে বাসষ্ট্যান্ড বঙ্গবন্ধু চত্বর এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটনায় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় বিএনপির ৪ নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে।

গত শনিবার রাতে উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারন সম্পাদক আরাফাত রহমান বাদী হয়ে নন্দীগ্রাম থানায় এ মামলা করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বা”চু মিঞা (৪৬), ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি যোবায়ের আহম্মেদ রাজা (৩৪), সদস্য আশরাফুল ইসলাম (৩৮), বিএনপি নেতা আলমগীর হোসেন (৪৫), জিয়াউল হক (৩৬) ও ফুলবর রহমান (৪৫)।

জানা গেছে, গত শনিবার বিকালে বিএনপি-জামায়াাতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে হরতাল সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল থেকে বঙ্গবন্ধু চত্বর এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে পালিয়ে যায় বিএনপির নেতাকর্মীরা। এঘটনায় বিএনপির ৪ নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, ককটেল বিস্ফোরণ ঘটনায় থানায় মামলা হয়েছে। ইতিমধ্যে ৬জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তার করতে পুলিশ মাঠে কাজ করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023