শিরোনাম :
সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ২২ জন নিহত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় রাজ্য মেইনের লিউইস্টন শহরের একাধিক স্থানে বন্দুক হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক। স্থানীয় সময় বুধবার রাতে এ হতাহতের ঘটনা ঘটে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, একটি বার এবং ওয়ালমার্টের ডিসট্রিবিউশন সেন্টারসহ বিভিন্ন স্থানে চালানো এ বন্দুক হামলার ঘটনায় ৫০-৬০ জন গুলিবিদ্ধ বা আহত হয়েছেন। যদিও ঠিক কতজন হতাহত হয়েছে, এখন পর্যন্ত তা স্পষ্ট নয়।

এ ঘটনায় অ্যান্ড্রোস্কগিজন কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, হামলাকারীরা পলাতক রয়েছেন। হামলার পর শেরিফের অফিস থেকে সব ব্যবসায়ীক প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলা হয়েছে। অফিসটি সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক পোস্টে জানায়, হামলাকারীর হাতে উচ্চ ক্ষমতাসম্পন্ন অ্যাসাল্ট-রাইফেল দেখা গেছে।

লিউইস্টন পুলিশ জানিয়েছে, বন্দুক হামলার ঘটনায় জড়িত এক ব্যবসায়ীকে তারা চিহ্নিত করেছে। তিনি বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় দুটি বন্দুক হামলার সাথে জড়িত রয়েছেন। হামলাকারীকে আটক করতে না পারার কারণে ফের হামলার আশঙ্কা রয়েছে।

এদিকে, গোলাগুলির ঘটনার পর এবং হামলাকারী পলাতক থাকায় লিউইস্টনের আশপাশের শহরেও সতর্কতা জারি করা এবং বাসিন্দাদের নিরাপদ জায়গায় থাকতে বলা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023