শিরোনাম :

শিবগঞ্জে শয়ন ঘরে খুন হলেন আনসার সদস্য

স্টাফ রির্পোটার,বগুড়া
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

বগুড়ার শিবগঞ্জে পূজামণ্ডপে দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরে শয়ন ঘরে খুন হয়েছেন আশা রানী মোহন্ত (৩০) নামের এক আনসার-ভিডিপি সদস্য। সোমবার রাতে নিজ ঘরে খুন হন তিনি। শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন। আশা রানী শিবগঞ্জ পৌর এলাকার বানাইল মহল্লার মুদি দোকানদার ভোজন কুমার মোহন্তের স্ত্রী। আশা রানীর শাশুড়ি সুপ্রীতি রানী মোহন্ত জানান, তাঁর ছেলের বউ বানাইল উত্তরপাড়া সর্বজনীন দুর্গামন্দিরে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। সোমবার রাত ১১টার দিকে পূজামণ্ডপ থেকে সে বাড়িতে যান। এ সময় তিনি মণ্ডপে ছিলেন এবং ছেলে নিজের মুদিদোকানে ছিলেন। রাত ১২টার দিকে বাড়িতে গিয়ে সোফার ওপরে আশা রানীকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ছেলে এসে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জিন্সের প্যান্ট ও কামিজ পরা ছিলেন। কানের একটি দুল সোফার নিচে পড়ে ছিল। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ওই বাড়িতে আশা রানী একা থাকার সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাঁকে হত্যা করে পালিয়ে গেছে।
শিবগঞ্জ থানার ওসি আবদুর রউফ বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023