শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

শেরপুরে নিজ শয়ন ঘর থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

স্টাফ রির্পোটার,বগুড়া
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

বগুড়ার শেরপুরে নিজ শয়ন ঘর থেকে ঝুলন্ত অবস্থায় নয়ন (২৪) নামে এক নার্সিং কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৯ টার দিকে উপজেলার সাধুবাড়ী দক্ষিনপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নয়ন বগুড়ার শেরপুর উপজেলার সাধুবাড়ী দক্ষিণপাড়া এলাকার মজনু মিয়ার ছেলে।
জানা গেছে, নয়ন ঢাকায় একটি বেসরকারি কলেজে নার্সিং এ পড়ালেখা করে। সে সোমবার ঢাকা থেকে বাড়িতে আসে। সকালে ঘুম থেকে না ওঠায় ৯টার দিকে দরজার ফাঁক দিয়ে উঁকি দেয় তার পরিবারের লোকজন। তখন দেখতে পায় সেলিং ফ্যানের সাথে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস লাগিয়ে ঝুলে আছে নয়ন। তখন নয়নের মায়ের চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে মাটিতে নামায়।
এ বিষয়ে বগুড়ার শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023