শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ উপায়ে উদযাপিত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন: এলএলবি রানা

আব্দুল আহাদ, নন্দীগ্রাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ উপায়ে উদযাপিত হওয়ায় নন্দীগ্রাম-কাহালু প্রশাসন ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নন্দীগ্রাম-কাহালু আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি। বিবৃতিতে তিনি বলেন, দুর্গোৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক শক্তির ষড়যন্ত্র সফল হয়নি। বাঙালির চিরায়ত চেতনা অসম্প্রদায়িক বাংলাদেশ। সেই চেতনাকে ধ্বংস করতে লিপ্ত রয়েছে একাত্তরের পরাজিত শক্তিরা। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সনাতন ধর্মাবলম্বিদের উপর কি অত্যাচার-নির্যাতন হয়েছিলো তা বাংলার মানুষ কখনো ভুলবে না। জননেত্রী শেখ হাসিনা যখনই ক্ষমতায় এসেছে তখনই হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানরা শান্তিপূর্ণভাবে বসবাস করার সুযোগ পেয়েছে। যতদিন শেখ হাসিনা বেঁচে আছেন ততদিন বাংলার মাটিতে সাম্প্রদায়িক শক্তি মাথাচাঁড়া দিতে পারবে না। নন্দীগ্রামে ৪৫টি পূজা মন্ডপ এবং কাহালুর ৩৩টি পূজা মন্ডপে প্রশাসন ও আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীরা রাতদিন পাহারা দিয়েছে। এজন্য সংগঠনের পক্ষ থেকে তিনি অভিবাদন জ্ঞাপন করেন।

মঙ্গলবার ২৪ (অক্টোবর )নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফারুক কামাল গণমাধ্যমে বার্তা প্রেরক করেছেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023