শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

নন্দীগ্রামে ধানের শিষে দুলছে কৃষকের স্বপ্ন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে সবুজের সমারোহ। এ যেন বসস্ত বাতাসে আমন ধানের সবুজ ঢেউ কৃষকদের মন ভরিয়ে দিচ্ছে । ঢেউয়ের মতো খেলে যাচ্ছে ধান গাছের সবুজপাতা এবং আধাপাকা শীষ। কয়েক দিনের মধ্যেই শীষে দুধ-দানা গঠন শুরু হবে। আবার কিছু ধান পাকতেও শুরু করেছে। এ যেন রোপা আমন ধানের শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এই উপজেলায় আবাদ করা জমি ধানের শিষে ভরে গেছে, আবার কিছু ধানে শিষ আসতে শুরু করেছে। আবার আগাম জাতের কিছু ধান পাকতেও শুরু করেছে। ধানের শীষ দেখে আনন্দে বুক ভরে উঠছে কৃষকের মন। সোনালি ধানের শীষে ঝলমল করছে মাঠের পর মাঠ। মাঠ ভরা ফসলের স্বপ্ন দেখে কৃষকদের চোখে মুখে ফুটে উঠছে আনন্দের ছোঁয়া। রাশি রাশি সোনালি ধানে ভরে উঠবে কৃষাণীর শূন্য গোলা। ফলে মাঠে দোল খাওয়া ধান ঘরে তোলার স্বপ্ন দেখছেন কৃষকেরা। তবে কৃষি বিভাগের দাবি, অনুকূল আবহাওয়া, কৃষকের নিবিড় পরিচর্যা, যথা সময়ে জমিতে সার ও কীটনাশক প্রয়োগের কারণে আমন চাষের বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ।

উপজেলার বিজয় ঘাট গ্রামের কৃষক আব্দুস সালাম, ফোকপাল গ্রামের ইব্রাহিম আলী জানান, এ বছরও ধানের বাম্পার ফলনের আশা করছেন তারা। কোনো ধরণের প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে বিগত বছরের তুলনায় এবার তারা ভালো ফলন ঘরে তুলতে পারবেন।

আরেক কৃষক রাজু আহমেদ বলেন, ধান ক্ষেতে সার-কীটনাশক প্রয়োগ করা হয়েছে। ধানগাছের চেহারা দেখে বোঝা যাচ্ছে এবারে ভালো ফলন পাওয়া যেতে পারে। আগামী সপ্তাহ থেকে কিছু মাঠে আগাম জাতের ধান কাটা শুরু হবে। তবে সরকার যদি ন্যায্য দাম দেয় তাহলে লাভবান হবেন তারা। তখন পূরণ হবে আমাদের স্বপ্ন।

জানতে চাইলে নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক বলেন, রোপা আমন ধানের বাম্পার ফলন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিয়ে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি। ফলনও বেশ ভালো হয়েছে। তাই আমন ধানের বাম্পার ফলনের আশা করছি। এবার এ উপজেলায় ১৯ হাজার ৪২০ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023