শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

বাচ্চার ‘সিরাপ’ খেয়ে ২ বছর নিষিদ্ধ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

কাতার বিশ্বকাপের আগে নিজ ক্লাবকে কিছু না জানিয়ে বাচ্চার ‘সিরাপ’ খেয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আলেহান্দ্রো পাপু গোমেজ। অবশেষে সেটাই কাল হলো তার জন্য। সিরাপ খাওয়া কাণ্ডে ফুটবল থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন এই বিশ্বকাপজয়ী তারকা।

শুক্রবার দ্য সান, ডেইলি মেইল বিষয়টি নিশ্চিত করেছে। তার নিষিদ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন ক্রীড়া সাংবাদিক রয় নেমার, ফ্যাব্রিজিও রোমানোও।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার দলের সদস্য ছিলেন আলেহান্দ্রো পাপু গোমেজ। বিশ্বকাপে মাত্র এক ম্যাচ খেলে হয়েছেন বিশ্বকাপজয়ী দলের সদস্য। বিশ্বকাপে খেলার সময় স্প্যানিশ ক্লাব সেভিয়ার খেলোয়াড় ছিলেন ৩৫ বছর বয়সী পাপু গোমেজ। এই বছরের ফ্রি এজেন্ট হয়ে যোগ দেন ইতালিয়ান সিরি আ’র দল এসি মোনজাতে।

সেভিয়ার খেলোয়াড় থাকা অবস্থায় ক্লাব সূত্র থেকে জানানো হয়েছিল, রাতে অসুস্থ বোধ করায় চিকিৎসকের পরামর্শ ছাড়াই নিজের বাচ্চার কফ সিরাপ খেয়েছিলেন পাপু গোমেজ। গত বছর নভেম্বরে বিশ্বকাপের আগে সেই ডোপ পরীক্ষা দিয়েছিলেন তখনকার সেভিয়া মিডফিল্ডার।

৩৫ বছর বয়সে নিষিদ্ধ হয়ে আক্ষরিক অর্থে খেলোয়াড়ি জীবন শেষ হয়ে যাওয়ার পথে গোমেজের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023