শিরোনাম :
সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর

ইসরাইলে দ্বিতীয় রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

চলমান সংঘাতে উত্তেজনার পারদ আরও বৃদ্ধি পাওয়ায় ইসরায়েলের কাছে আরও একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরাইলের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড রোধ করতে এই রণতরী পাঠানো হচ্ছে বলে দাবি দেশটির।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে শত্রুতামূলক পদক্ষেপ বা হামাসের হামলার পর এই যুদ্ধকে আরও প্রসারিত করার যে কোনো প্রচেষ্টা ঠেকাতে পূর্ব ভূমধ্যসাগরে দ্বিতীয় বিমানবাহী রণতরী ও স্ট্রাইক গ্রুপ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

তিনি আরও বলেছেন, দ্বিতীয় এই বিমানবাহী রণতরী মোতায়েনের মাধ্যমে ইসরাইলের নিরাপত্তা রক্ষায় দৃঢ় প্রতিশ্রুতি এবং এই যুদ্ধ আরও বাড়ানোর যেকোনো প্রচেষ্টাকে বাধা দেয়ার জন্য ওয়াশিংটনের সংকল্পের ইঙ্গিত দেয়।

এর অগে সংঘাত শুরুর পরপরই গত সপ্তাহে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং এর সঙ্গে থাকা অন্য যুদ্ধজাহাজগুলোকে পূর্ব ভূমধ্যসাগরে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এসব যুদ্ধজাহাজ ইতোমধ্যেই ওই অঞ্চলে অবস্থান করছে এবং এর সঙ্গে এবার নতুন করে আরেক মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আইজেনহাওয়ার এবং এর অধিভুক্ত যুদ্ধজাহাজগুলো সেখানে যোগ দেবে।

গত ৭ অক্টোবর ভোরে ইসরাইলে অতর্কিত রকেট হামলা শুরু করে হামাস। এর জাবাবে গাজায় ইসরাইলের হামলা শুরু হয়। এ পর্যন্ত ইসরাইলি হামলায় গাজার অন্তত ২ হাজার ২০০ জনের বেশি নিহত হয়েছে। আর হামাসের হামলায় ১৩০০ জন ইসরাইলি নিহত হয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023