শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

ওয়ানডে বিশ্বকপের আজকের খেলায় আফগানিস্তানের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। টসের সময় অধিনায়ক সাকিব বলেছেন, বিশ্বকাপে পঞ্চমবারের মতো দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। আমরা দারুণ পারফর্ম করা একটি দল পেয়েছি। সবার সমন্বয়ে শুরুটাও ভালো করাটা গুরুত্বপূর্ণ।

লিটন দাসের সঙ্গে এ ম্যাচে ওপেনিংয়ে সুযোগ পেয়েছেন তানজিদ হাসান তামিম। ওয়ানডাউনে আগের মতোই থাকছেন নাজমুল হোসেন শান্ত। এরপর আছেন সাকিব, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজরা। পেসার হিসেবে আছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। সুযোগ পাননি হাসান মাহমুদ।

আফগানিস্তান একাদশে যথারীতি রয়েছেন রশিদ খান ও মুজিব উর রহমান। পেসার হিসেবে আছেন আজমতউল্লাহ ওমরজাই, নাভিন উল হক ও ফজলহক ফারুকী। ওপেনার হিসেবে রয়েছেন দুই ইনফর্ম ব্যাটার ইব্রাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ

রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), মোহাম্মদ নবী, নজিবুল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব-উর-রহমান, নাভিন-উল-হক ও ফজলহক ফারুকি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023