শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

হোয়াইট হাউজে জেলেনস্কি, প্রতিশ্রুতি পেলেন আরও ১৩ কোটি ডলারের

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এরই মধ্যে সেখানে ভাষণও দিয়েছেন তিনি। এবার দেশটির রাজধানীতে থাকা মার্কিন প্রেসিডেন্টের বাসভবনে গেলেন। সেখানে জো বাইডেনের কাছ থেকে আরও আর্থিক সহায়তার প্রতিশ্রুতি পেয়েছেন। রাশিয়ার হামলার পর এটি জেলেনস্কির হোয়াইট হাউজে দ্বিতীয় সফর।

তবে প্রথম সফরে যেভাবে কংগ্রেস থেকে সহায়তার প্রতিশ্রুতি পেয়েছিলেন এবার তেমনটা হয়নি। যদিও শীর্ষ ডেমোক্রেটরা ইউক্রেনের পাশে থাকার কথা বলেছেন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) হোয়াইট হাউজের ক্যাবিনেটের সামনে এক সংক্ষিপ্ত মন্তব্যে জেলেনস্কি ওয়াশিংটনে তার আলোচনাকে কার্যকর ও শক্তিশালী বলে অভিহিত করে কৃতজ্ঞতার একটি নোট দিয়েছেন।

ইউক্রেনে রাশিয়ার দীর্ঘ আগ্রাসনের কথা উল্লেখ করে জেলেনস্কি বলেন, ৫৭৫ দিনের জন্য ধন্যবাদ। সব আমেরিকানদের ধন্যবাদ এই দিনে আমাদের পাশে দাঁড়ানোর জন্য।

এসময় তিনি প্রায় ১৩ কেটি ডলার সহায়তার কথা উল্লেখ করেন, যা বাইডেন বৃহস্পতিবার প্রতিশ্রুতি দিয়েছেন। এর আগে জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এসময় তিনি রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আরও সহায়তা চেয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, গত মাসে ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের বিমান দুর্ঘটনায় নিহতের পেছনে পুতিনের হাত রয়েছে।

জেলেনস্কি আরও বলেন, রাশিয়ার হামলার বিরুদ্ধে বিশ্বকে এক হতে হবে। কারণ এই আগ্রাসন বৈশ্বিক অর্ডারের ওপর হুমকি। রাশিয়ার বিরুদ্ধে গণহত্যা চালানোরও অভিযোগ করেছেন তিনি। সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023