শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

পাকিস্তানের বিপক্ষে সম্ভাব্য বাংলাদেশ একাদশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচে লড়তে যাচ্ছেন তারা।

ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে, ২০১৯ বিশ্বকাপের পর প্রথমবারের মতো ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। একদিনের ক্রিকেটে সবশেষ পাঁচ দেখায় চারবারই জিতেছে বাংলাদেশ। ফলে এই ম্যাচে পাকিস্তানের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। যদিও ঘরের মাঠে খেলবেন তারা। যেখানে হোম কন্ডিশন ও নিজস্ব সমর্থকদের সমর্থন পাবেন পাকিস্তানি দলটি। তবে ছেড়ে কথা বলবে না বাংলাদেশ। যদিও এই মহারণে তারা পাচ্ছে না ইনফর্ম ব্যাটার নাজমুল হোসেন শান্তকে। ইনজুরির কারণে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই থেকে ছিটকে গেছেন তিনি। তার পরিবর্তে দলে ঢুকবেন স্টাইলিশ ব্যাটার লিটন দাস।

জ্বর থেকে সেরে উঠে ইতোমধ্যে দেশ থেকে উড়ে গিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। ভীষণ স্নায়ুচাপ নিয়ে গত রোববার গাদ্দাফি স্টেডিয়ামেই আফগানিস্তানকে উড়িয়ে সুপার ফোরে উঠেছে বাংলাদেশ। এই অভিজ্ঞতা কাজে লাগবে পাকিস্তানের বিপক্ষে।

এবারের টুর্নামেন্টে দারুণ ফর্মে আছেন টাইগার বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। আফগানদের বিপক্ষে ৩ উইকেট নিয়েছেন তিনি। রিদমে থাকলে পাক ব্যাটাররাও তার বিপক্ষে খেলতে হিমশিম খেতে পারেন। শরিফুলের সঙ্গে পেস আক্রমণ সামলাবেন গতিতারকা তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

গত ম্যাচে ওপেনিংয়ে নেমে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন মেহেদী হাসান মিরাজ। ফলে এদিনও ইনিংসের গোড়াপত্তন করতে পারেন তিনি। আগের ম্যাচে মিরাজের সঙ্গে ভালো সূচনা এনে দিয়েছিলেন নাইম শেখ। ফলে দলে টিকে যেতে পারেন তিনি। সে ক্ষেত্রে ওয়ানডাউনে নামবেন লিটন।

চার নম্বরে নামবেন সাকিব আল হাসান। পাঁচ ও ছয়ে যথারীতি ব্যাট করবেন তাওহীদ হৃদয় এবং মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। দলের হয়ে স্পিন আক্রমণ সামলাবেন সাকিব। তাকে সঙ্গ দেবেন মিরাজ।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: নাইম শেখ, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), শামীম হোসেন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023