শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ফেসবুকে আপত্তিকর পোস্ট, ভূমি কর্মকর্তা বরখাস্ত

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেখ পরিবার নিয়ে আপত্তিকর মন্তব্য পোস্ট করায় সিরাজগঞ্জ সদর উপজেলার এক উপসহকারী ভূমি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

বরখাস্ত হওয়া ভূমি কর্মকর্তার নাম মো. নজরুল ইসলাম। তিনি মেছড়া ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ছিলেন।

এর আগে গত ১৩ আগস্ট নিজের ফেসবুকে এক পোস্টে মো. নজরুল ইসলাম লিখেছেন, ‘ঘেউ ঘেউ করা গণতন্ত্র রাজপথে ঢেউ তোলে শেখের শিখন্ডি, শেখের বাঁশি আর কতকাল বাজবে?’

এ বিষয়ে অভিযুক্ত নজরুল ইসলাম বলেন, ‘আমি আসলে শেখ বলতে ধনী ব্যক্তি বুঝিয়েছি। বঙ্গবন্ধু পরিবারকে উদ্দেশ্য করে কিছু লেখা হয়নি। আমাকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে। আমি এ ব্যাপারে আপিল করব।’

জানতে চাইলে সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার বলেন, ফেসবুকে শেখ পরিবার নিয়ে আপত্তিকর মন্তব্য পোস্ট করেছেন উপসহকারী ভূমি কর্মকর্তা নজরুল ইসলাম। বিষয়টি নজরে আসলে গত বৃহস্পতিবার জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের নির্দেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

‘বরখাস্তের আদেশপত্র হাতে পেয়েছি। তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে,’ বলেন এস এম রাকিবুল হাসান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023