শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

৩১ হাজার টন কয়লা নিয়ে মোংলায় বিদেশী জাহাজ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রায় ৩০ হাজার ৯৫০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে নোঙর করেছে বিদেশী বাণিজ্যিক জাহাজ ‘এমভি জেইন’। সোমবার সকাল সাড়ে ১০টায় মোংলা বন্দরের হারবাড়িয়া ১২ নম্বর বয়ায় নোঙর করে পানামা পতাকাবাহী জাহাজটি।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং এন্ড লজিস্টিক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (খুলনা) খন্দকার রিয়াজুল হক জানান, গত ৮ আগস্ট ইন্দোনেশিয়ার মোয়ারা পান্তাই বন্দর থেকে ৫০ হাজার ৪৫০ মেট্রিক টন কয়লা নিয়ে ছেড়ে আসে জাহাজটি। পরে চট্টগ্রাম বন্দরে ১৯ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা খালাস করা হয়।

এগুলোও কার্গো ও লাইটারে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে আনা হচ্ছে। বাকি ৩০ হাজার ৯৫০ মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজটি মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে এসে বন্দরের হারবাড়িয়া ১২ নম্বর বয়ায় নোঙর করে ‘এমভি জেইন’। সেখান থেকে কয়লা লাইটারে খালাস করে তাপ বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছানো হবে।

এর আগে ১৩ আগস্ট বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩১ হাজার ৭শ মেট্রিকটন কয়লা নিয়ে মোংলা বন্দরে এসেছিল বাণিজ্যিক জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023