শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

পাকিস্তানে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ১৬

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২০ আগস্ট, ২০২৩

পাকিস্তানের ভাট্টিয়ানের কাছে ফয়সালাবাদ মটরওয়েতে এক যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এ ছাড়া এতে আহত হয়েছে আরও ১১ জন যাত্রী। দেশটির পুলিশের বরাত দিয়ে আজ রোববার এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

দেশটির পুলিশ জানিয়েছে, বাসটিতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিলেন। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, যাত্রীবাহী বাসটি করাচি থেকে ইসলামাবাদ যাচ্ছিল। দুই বাসের চালকই নিহত হয়েছেন।

জেলা পুলিশ কর্মকর্তা ডক্টর ফাহাদ বলেছেন, দুই বাসের সংঘর্ষের কিছুক্ষণ পরেই বাসে আগুন ধরে। আহতদের বেশিরভাগই আশঙ্কাজনক অবস্থায়।

তিনি আরও বলেছেন, ডিজেলের ড্রামবাহী এক পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় যাত্রীবাহী বাসটির। এরপরেই তাতে আগুন ধরে যায়।বাসের জানালা ভেঙ্গে অনেক যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে গত জুনে দেশটিতে আরেক বাস দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছিল ২৪ জন। হতাহতদের মধ্যে নারী ও শিশু ছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023