শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

আনুষ্ঠানিকভাবে আল হিলালে যোগ দিলেন নেইমার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে আনুষ্ঠানিকভাবে সৌদি আরবের আল হিলালে যোগ দিলেন নেইমার। ৩১ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকাকে দলে টানার কথা মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানায় সৌদি প্রো লিগের দলটি।

ক্লাবের টুইটারে পোস্ট করা ভিডিওতে নেইমার বলেন, ‘আমি সৌদি আরবে আছি। আমি আল হিলালি।’

চুক্তির মেয়াদ বা ট্রান্সফার ফি নিয়ে ক্লাবের পক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে জানা গেছে, নেইমারকে নিতে পিএসজিকে ৯০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিচ্ছে আল হিলাল। আর নেইমার দুই মৌসুমে পাবেন ৩২০ মিলিয়ন ইউরো বেতন।

শুধু এখানেই শেষ নয়। বেতনের সঙ্গে বেশ বড় কিছু সুযোগ-সুবিধা পাবেন নেইমার। যার মধ্যে রয়েছে প্রাইভেট বিমান, গার্লফ্রেন্ড ব্রুনো ব্য়িানকার্দির সঙ্গে থাকা, কর্মচারীসহ বিশাল বাসা, আল হিলালের প্রতি জয়ে বাড়তি ৮০ হাজার ইউরো বোনাস, সৌদিকে প্রমোট করে কোনো পোস্ট বা স্টোরি দিলে প্রতিটিতে ৫ লাখ ইউরো করে উপহার।

আল হিলাল সৌদি আরব এবং এশিয়ার সবচেয়ে সফল ক্লাব। তাদের নামের পাশে ৬৬টি ট্রফি। সর্বোচ্চ সংখ্যক লিগ (১৮) এবং এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ (৪) শিরোপা জেতার রেকর্ডও এই ক্লাবের দখলে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023