শিরোনাম :

এইচএসসি পরীক্ষা পেছাচ্ছে না, ১৭ আগস্ট থেকেই শুরু: শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানোর যৌক্তিক কোনো কারণ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অর্থাৎ, আগামী ১৭ আগস্ট থেকেই শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির’ সভা শেষে এ কথা বলেন তিনি।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ করেছেন রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এর মধ্য থেকে ছয়জনকে আটকেরও অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের এ আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজ সভা করে শিক্ষা মন্ত্রণালয়।

এদিকে, এইচএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৪৩ দিন সারা দেশে কোচিং সেন্টার বন্ধ থাকবে।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023