শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ব্রাজিলে মাদকচক্রের বিরুদ্ধে পুলিশের অভিযানে নিহত ৪৩

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

ব্রাজিলের তিনটি রাজ্যে মাদকচক্রের বিরুদ্ধে পুলিশের অভিযানে অন্তত ৪৩ জন নিহত হয়েছে। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। সর্বশেষ অভিযানের বিষয়ে রিও ডি জ্যানেইরো পুলিশ জানিয়েছে, কমপ্লেক্সো ডা পেনহা এলাকায় গোলাগুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছে।

এর আগে সাও পাওলো রাজ্যে পাঁচ দিনব্যাপী অপারেশন শিল্ডে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৪ জন সন্দেহভাজন নিহত হয়েছে। সাও পাওলোতে অভিযানের সময় ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বাহিয়াতে শুক্রবার হতে বুধবার পর্যন্ত অভিযানে ১৯ সন্দেহভাজন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। গত বৃহস্পতিবার গুয়ারুয়া উপকূলীয় শহরে স্পেশাল ফোর্স পুলিশ কর্মকর্তা নিহতের পর এই অভিযান শুরু হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, অভিযানে পুলিশ ৩৮৫ কেজি মাদক ও অস্ত্র জব্দ করেছে। ব্রাজিলের আইনমন্ত্রী ফ্ল্যাভিও ডিনো পুলিশের অভিযানের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, গুয়ারুয়াতে অপরাধের সঙ্গে পুলিশের প্রতিক্রিয়া সামঞ্জস্যপূর্ণ নয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023