শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

চীনে স্কুলের ছাদ ধসে নিহত ১০

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২৪ জুলাই, ২০২৩

চীনে হেইলংজিয়াং প্রদেশের কিকিহার এলাকায় একটি স্কুল জিমের ছাদ ধসে অন্তত ১০ জন নিহত হয়েছে। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে একজন। স্থানীয় সময় রোববার গভীর রাতে এ হতাহতের ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ায় প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত ১৪ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে চারজনকে মৃত উদ্ধার করা হয়। বাকি ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ছয়জনের মৃত্যু হয়।

সিসিটিভির প্রতিবেদনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, জিমের পুরো ছাদ ধসে পড়েছে এবং উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে কাজ করছেন।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ছাদ ধসের ঘটনায় প্রাথমিক তদন্তে জানা গেছে, নির্মাণকর্মীরা ছাদে পার্লাইট রেখেছিলেন, ভারী বৃষ্টির কারণে এটি প্রসারিত হয়, যা ছাদ ধসে পড়ায় ভূমিকা রাখে। এ ঘটনায় নির্মাণ প্রতিষ্ঠানটির দায়িত্বে থাকা ব্যক্তিদের পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলেও সিনহুয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023