শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

মেক্সিকোতে বার থেকে বের করে দেওয়ায় অগ্নিসংযোগ, নিহত ১১

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২৩ জুলাই, ২০২৩

মেক্সিকোতে একটি বারে আগুন লেগে ১১ জন নিহত হয়েছে। নারীদের প্রতি খারাপ আচরণের কারণে এক ব্যক্তিকে ওই বার থেকে বের করে দেওয়া হয়েছিল। ওই ব্যক্তিই পরবর্তীতে ফিরে এসে বারে আগুন ধরিয়ে দিয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ শনিবার (২২ জুলাই) নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের সীমান্তের কাছে অবস্থিত উত্তরাঞ্চলীয় সোনোরা রাজ্যের সান লুইস রিও কলোরাডো শহরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সোনোরার প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডে সাত পুরুষ এবং চার নারী প্রাণ হারিয়েছেন। এছাড়া আরও চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।

প্রসিকিউটরের অফিস জানিয়েছে, নারীদের সঙ্গে অসম্মানজনক আচরণ করার জন্য ওই ব্যক্তিকে বার থেকে বহিষ্কার করা হয়েছিল।

পরবর্তীতে তিনি ফিরে এসে বারে একটি জ্বলন্ত বস্তু নিক্ষেপ করেন। সম্ভবত তিনি মোলোটভ ককটেল ছুড়ে মারেন। এতে বারে আগুন ধরে যায়। কর্তৃপক্ষ ওই হামলাকারীর পরিচয় জানান চেষ্টা করছে বলে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023