শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ১৯ জুলাই, ২০২৩

২০২৩ শিক্ষাবর্ষের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২৮ জুলাই ফলাফল ঘোষণা করা হবে। এদিন ফল প্রকাশে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক তপন কুমার সরকার। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের বিধান রয়েছে। ৩০ জুলাই পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হবে।

২৮ জুলাই শুক্রবার হলেও ওই দিনই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তপন কুমার সুরকার। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ৩০ এপ্রিল থেকে শুরু হয়ে ২৮ মে শেষ হয়। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে এবার অংশ নিয়েছিলেন ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023