শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

প্রবল বর্ষণ: বন্যা-ভূমিধসে দক্ষিণ কোরিয়ায় প্রাণহানি ৩২

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১৬ জুলাই, ২০২৩

প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে দক্ষিণ কোরিয়ায় অন্তত ৩২ জনের প্রাণহানি হয়েছে। এসব ঘটনায় ১০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে গেছেন হাজার হাজার মানুষ। রোববার সিউলভিত্তিক বার্তা সংস্থা ইয়োনহাপ এসব তথ্য জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সেন্ট্রাল ডিজ্যাস্টার অ্যান্ড সেফটি কাউন্টারমেজার হেডকোয়ার্টার্স (সিডিএসসিএইচ) জানায়, গত সপ্তাহ থেকে দেশজুড়ে হওয়া বৃষ্টিতে ২৬ জনের মৃত্যু হয়। রোববার সকাল ৬টা পর্যন্ত ১০ জন নিখোঁজ ছিলেন।

এদিকে উদ্ধারকারীরা ওসং শহরে বন্যায় প্লাবিত ভূগর্ভস্থ টানেলে আটকে পড়া বাস থেকে আরও ছয়জনের মরদেহ উদ্ধার করেছেন। নিকটবর্তী একটি নদীর বাঁধ ভেঙে পানি ঢুকে যায় নর্থ চুংচেওং প্রদেশের ওসংয়ের ৬৮৫ মিটার দৈর্ঘ্যের সড়কপথটিতে।

দেশটিতে রোববার সকাল পর্যন্ত আন্ডারপাসে প্রাণহানির সংখ্যা সাতজনে দাঁড়িয়েছে। ১৫টি যানবাহনে উদ্ধার তৎপরতা অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

নর্থ গিয়ংস্যাং প্রদেশে মূলত ভূমিধস ও ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। প্রদেশটিতে নিখোঁজ রয়েছেন নয়জন। এ ছাড়া বুসানে আরও একজন নিখোঁজ আছেন বলে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023