শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা নিয়ে যে নির্দেশনা দিল এনসিটিবি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

জেএসসি ও জেডিসি পরীক্ষা বাতিল হওয়ার পর অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা কীভাবে হবে, তা পরিষ্কার করতে চার দফা নির্দেশনা দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

রোববার (৯ জুলাই) এনসিটিবি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য পাওয়া গেছে। এতে ২০২৩ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা জেএসসি ও জেডিসির সিলেবাসেই নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

এনসিটিবির চেয়ারম্যান ফরহাদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা জেএসসি ও জেডিসি পরীক্ষার সিলেবাসে অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে জেএসসি ও জেডিসি পরীক্ষায় যে প্রক্রিয়ায় অর্থাৎ বাংলা ও ইংরেজি একপত্রভিত্তিক এবং চারটি বিষয় (চারু ও কারুকলা, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্ম ও জীবনমুখী শিক্ষা, কৃষি শিক্ষা/গার্হস্থ্য বিজ্ঞান) ধারাবাহিক মূল্যায়নের আওতায় রেখে অন্যান্য বিষয়ের পরীক্ষা যথারীতি গ্রহণ করা হবে।

এছাড়া সব শিক্ষা বোর্ড অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রাখবে। ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা ২০২৩ সালের পরীক্ষার অনুরূপ পুনর্বিন্যাস করা সিলেবাসে অনুষ্ঠিত হবে। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা নতুন সিলেবাসে অনুষ্ঠিত হবে।

এছাড়াও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশনের বয়সসীমা ১৪ থেকে ২৫ বছর পর্যন্ত। সেক্ষেত্রে শিক্ষার্থীদের সমাজসেবা অধিদপ্তরের অনলাইন ডাটাবেজে নিবন্ধন আবশ্যক।

এর আগে গত ২০ জুন ২০২৩ সালের জেএসসি ও জেডিসি, ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন সংক্রান্ত সিদ্ধান্তসহ শিক্ষামন্ত্রীর স্বাক্ষর করা শিক্ষা মন্ত্রণালয়ের একটি চিঠি এনসিটিবিতে পাঠানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের ওই চিঠি মোতাবেক এ বিষয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এসব সিদ্ধান্ত হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023