শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

সুদানে বিমান বাহিনীর হামলায় নিহত ২২

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ৯ জুলাই, ২০২৩

সুদানে সরকারি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার রাজধানী খার্তুমে চালানো হয় এ অভিযান। দেশটিতে চলমান সাম্প্রতিক সহিংসতায় একক হামলায় এটিই সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে।

খার্তুম স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে আন্তর্জাতিক একাধিক গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করে। অবশ্য আধাসামরিক বাহিনী আরএসএফের দাবি, মৃতের সংখ্যা ৩১। হামলায় বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলেও জানানো হয়।

গত এপ্রিল থেকে সংঘাত চলছে সুদানে, চরমে পৌঁছেছে ক্ষমতার লড়াই। সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর সংঘাতে রণক্ষেত্র হয়ে উঠেছে খার্তুম। রাজধানীর অধিকাংশ এলাকাই আরএসএফ (আধাসামরিক বাহিনী)-এর দখলে থাকায় নিয়মিত চলে সেনা অভিযান। অস্থিতিশীল পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য, অফিস, আদালত প্রায় বন্ধ। পুরোপুরি ভেঙে পড়েছে চিকিৎসাসেবা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023