শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত ১২

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

বগুড়ার শিবগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় ১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার (৩ জুলাই) রাত পৌনে ১২টার দিকে উপজেলার জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের কিঁচক ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন, দিনাজপুর জেলার হাকিমপুরের বাসিন্দা সাজ্জাদ হোসেন (৩৫), কুলছুম বেগম (২৫), শিমুল (২০), রাজশাহী জেলার বাঘা উপজেলার শফিকুল (৩২) ও অজ্ঞাত এক নারী (৩৫)। বর্তমানে তারা শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও বাকিদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শিবগঞ্জ থানা পুলিশ ও গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের সদস্যরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কিঁচক ব্রিজ এলাকায় সোমবার বিকেলে আলু বোঝাই একটি ট্রাক বিকল হয়ে পড়ে। ওই ট্রাকে থাকা আলু আনলোড করতে আরও দুইটি ট্রাক নিয়ে এসে মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা হয়। রাতে দিনাজপুর হিলি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আহাব পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা ওই ট্রাক দুইটির পেছনে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

ওসি আরও বলেন, বাসটি জব্দ করে হাইওয়ে পুলিশের হেফাজতে নিয়েছে। চালক ও সহকারী পলাতক থাকায় কাউকে আটক সম্ভব হয়নি। বাসের বেপরোয়া গতির জন্য এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023