শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

হিলি দিয়ে এলো কাঁচামরিচ

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৬ জুন, ২০২৩

দাম স্বাভাবিক রাখতে দীর্ঘ ১০ মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। সোমবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিয়ে কাঁচামরিচ বোঝাই একটি ট্রাক বাংলাদেশে প্রবেশে করে। সততা বাণিজ্যালয় নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান মরিচগুলো আমদানি করেছেন।

এদিকে কাঁচামরিচ আমদানিতে চারটি আমদানিকারক প্রতিষ্ঠান এরই মধ্যে ১৯০০ টন আমদানির অনুমতিপত্র (আইপি) নিয়েছে। হিলি স্থলবন্দর উদ্ভিদসংঘ নিরোধ কেন্দ্রের উপসহকারী ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

হিলি বাজার ঘুরে দেখা গেছে, ১৮০-১৯০ টাকায় বিক্রি হচ্ছে কাঁচামরিচ। তিন দিনের ব্যবধানে কেজিতে ৭০-৮০ টাকা কেজিতে বেড়েছে। এতে অনেকটা বিপাকে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা।

হিলি বাজারে কাঁচামালের খুচরা ব্যবসায়ী সাকিল বলেন, কয়েক দিনের তুলনায় বাজারে কাঁচামরিচের সরবরাহ একটু বেশি। এরপরও দাম তিন দিনের তুলনায় কেজিতে প্রায় ৭০-৮০ টাকা বেড়েছে। শুনছি ভারত থেকে নাকি কাঁচামরিচ আমদানি হবে। আমদানি হলে দাম হাতের নাগালে আসবে।

হিলি স্থলবন্দর উদ্ভিদসংঘ নিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী বলেন, গতবছর ২৪ আগস্ট থেকে হিলি বন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ ছিল। আজ থেকে আবারো আমদানি শুরু হওয়ার কথা।

তিনি আরও বলেন, সততা বাণিজ্যালয়, বিকে ট্রেডার্স, প্রমি এন্টারপ্রাইজ এবং রয়েল ট্রেড ইন্টার ন্যাশনাল নামের কয়েকটি আমদানিকারক প্রতিষ্ঠান কাঁচামরিচ আমদানির জন্য অনুমতিপত্র (আইপি) পেয়েছেন। তারা ১৯০০ টন মরিচ আমদানি করবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023